ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
পুরানা পল্টনের জামান টাওয়ারে আগুন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮, ৫:৩৩ পিএম আপডেট: ২৯.১২.২০১৮ ৪:৪৭ পিএম
রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে আগুন লেগেছে। শুক্রবার বেলা ২টার দিকে ওই ভবনের ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, বেলা ২টার দিকে জামান টাওয়ারের অষ্টম তলা থেকে ধোয়া বের হতে দেখতে পান তারা। পরে এটি আরো ব্যাপক আকার ধারণ করে। শুক্রবার হওয়ায় ওই ভবনের অফিসগুলো বন্ধ ছিল।

এদিকে একই ভবনের তিন তলায় জাতীয় ঐক্যফন্টের কার্যালয়। সেখানে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। কিন্তু আগুন লাগার কারণে নেতাকর্মীরা বাইরে বের হয়ে গেছেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫ ইউনিট পৌনে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে এসি থেকে আগুন লেগেছে বলে মনে করছে ফায়ার সার্ভিস। ভবনের অগ্নিনির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। আগুন লাগার কারণে তদন্তে  ৫ সদস্যের কমিটি গঠন হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান।

এমআরআর/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝