আধুনিক ব্যাংকিং সেবার অঙ্গীকার নিয়ে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার কলেজ রোডের ছফুরা আর্কেডে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ১৩৭ তম শাখা বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর চেয়ারম্যান ও ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এ.কে.এম সাহিদ রেজা শিমুল অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লি. এর নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর এসইভিপি ও হেড অব এইচআরডি মো. ইকবাল রেজওয়ান।
ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আবদুল হামিদ সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌর মেয়র মো. মোস্তফা। ব্যাংকের ছাগলনাইয়া শাখার ব্যবস্থাপক ও এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট কাজী গোলাম রসুল উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর জোনাল প্রধান আবু সাঈদ মো. মহি উদ্দিন, কোরাইশ মুন্সি শাখার ব্যবস্থাপক মনোয়ার হোসেন সেন্টু, এক্সিকিউটিভ অফিসার এএসএম জহিরুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা।
এমএটিভি/এইচএস