ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আইসিএবি অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার সিমেন্ট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ৬:১৯ পিএম আপডেট: ২৭.১২.২০১৮ ৫:০৭ পিএম
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশের (আইসিএবি) ১৮তম জাতীয় অ্যাওয়ার্ড পেয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।

২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য সোমবার (২৪ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হকের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪২টি প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড তুলে দেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সিকেকিউ মুশতাক আহমেদ, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মুসলিম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএবি সভাপতি নুরুল ইসলাম চৌধুরী।

মোহাম্মদ আমিরুল হক বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে বিনিয়োগকারী ও নিয়ন্ত্রণ সংস্থার কাছে স্বচ্ছতা ও জবাবদিহির জন্য প্রতিবছরই আমরা সুন্দরভাবে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করি। এ ধরনের পুরস্কার আগামী দিনে আরো ভালো কাজে প্রেরণা জোগাবে।   

এইচএস



Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝