ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করলার ফলন-দামে খুশি নওগাঁর কৃষকরা
✎ সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০০ পিএম

দিগন্ত জোড়া মাঠ, শুধু করলা আর করলা। করলার গাছের সবুজ রঙে ছেঁয়ে গেছে তেপান্তরের মাঠ। যতদুর দৃষ্টি যায় শুধু করলার ক্ষেত আর করলার ক্ষেত। বারো মাসী সজবি হচ্ছে করলা। তবে শীতকালে এই সবজির বিশেষ চাহিদা রয়েছে। বর্তমানে করলার দাম ও ফলনে খুশি নওগাঁর করলা চাষীরা। এই জেলায় উৎপাদিত করলা নিজেদের প্রয়োজন মিটিয়ে বর্তমানে দেশের অন্যান্য স্থানেও বিক্রি হচ্ছে।

ধান উৎপাদনের পাশাপাশি জেলার মান্দা ও পত্নীতলা উপজেলায় রের্কড পরিমাণ জমিতে করলার চাষ হয়েছে। এছাড়াও নওগাঁ সদরের কিছু অংশ ও বদলগাছী উপজেলাও সবজি চাষের জন্য বিখ্যাত। এসব অঞ্চলে উৎপাদিত সবজিগুলো স্থানীয় প্রয়োজন মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। তবে চলতি মৌসুমে জেলায় করলার বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে ৭ থেকে ৮ মন হারে করলার ফলন হয়েছে। করলার ক্ষেতে পোকা-মাকড়ের আক্রমণ কম হওয়ায় ও সঠিক ভাবে বালাইনাশক প্রয়োগ করায় এবার করলার ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। ফলনের পাশাপাশি বর্তমানে বাজারে করলার দাম ভালো হওয়ায় খুশি কৃষকরা। এভাবে বাজারে সবজির দাম অব্যাহত থাকলে কৃষকরা আগামীতে সবজি চাষে আরও বেশি ঝুঁকবে বলে আশা কৃষকদের।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় মোট ৩ শত ৪০ হেক্টর জমিতে করলার চাষ হয়েছে। এর মধ্যে মান্দা ও পত্নীতলা উপজেলায় ৫ হেক্টর জমিতে করলার আবাদ করা হয়েছে। যা বিগত বছরের তুলনায় দ্বিগুণ।

বদলগাছী উপজেলার বেগুনজোয়ার গ্রামের করলা চাষী মো. বাতেন অবজারভার অনলাইনকে বলেন, এবার আমি ৫ বিঘা জমিতে করলার চাষ করেছি। নিয়মিত জমিতে বালাইনাশক প্রয়োগ করায় গত বছরের তুলনায় এ বছর ফলন খুব ভালো হয়েছে। গত বছরের তুলনায় এ বছর করলার দামও ভালো। বর্তমানে বাজারে প্রতি মন করলা ৭ থেকে ৮ শত টাকা দরে বিক্রি হচ্ছে।

নওগাঁ সদরের চন্ডিপুর গ্রামের করলাচাষী আব্দুল হাকিম অবজারভার অনলাইনকে বলেন, আমি সপ্তাহে দু'বার করে করলার ক্ষেতে বালাইনাশক স্প্রে করেছি। তাই ক্ষেতে এবার পঁচানি রোগের তেমন আক্রমণ হয়নি। এছাড়াও পোকা-মাকড়ের কোন আক্রমণ না হওয়ায় এবার ফলনও ভালো হয়েছে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক অবজারভার অনলাইনকে বলেন, কৃষকরা করলার জমিতে বালাইনাশক থিয়োভিট স্প্রে করায় পাতা কুঁচকে যাওয়া রোগ না হওয়ায় ফলন ভালো হয়েছে। আর এখন জেলায় উৎপাদিত করলা পাশের জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে।

-এমএ

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝