ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
যমুনা ব্যাংকের ১৩০তম শাখার উদ্বোধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮, ৫:৩০ পিএম
কুড়িগ্রামে যমুনা ব্যাংকের ১৩০তম শাখার উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়ায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক শফিকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভরসা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক ইসমাইল হোসেন সিরাজী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ ও যমুনা ব্যাংকের মানব সম্পাদ বিভাগের প্রধান মামুন মাহমুদ প্রমুখ। এ সময় অন্যান্য ব্যাংকের শাখা সমুহের প্রধানগণ, স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কর্মকর্তা ও উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে গনিরউদ্দিন মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভরসা।

এলবি/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝