ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বার্নাব্যুতে আলাভেসের কাছে রিয়ালের হার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:১৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে অপ্রত্যাশিত হারের মুখে পড়েছে রিয়াল মাদ্রিদ। আলাভেসের কাছে ২-১ গোলে হেরেছে জোসে মরিনিওর দল। ম্যাচে পেনাল্টির আবেদন করে উল্টো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পেতে ব্যর্থ হয় রিয়াল। প্রথমার্ধের ২২ মিনিটে ডিন হুইসেনের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে আলাভেসকে এগিয়ে দেন টনি মার্তিনেজ। গোলরক্ষক থিবো কোর্তোয়ার সামনে বল পেয়ে সহজেই জালে জড়ান তিনি।

বিরতির পরও রিয়ালের রক্ষণভাগের দুর্বলতা অব্যাহত থাকে। ৬১ মিনিটে অ্যাঙ্গেল পেরেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে আলাভেস। অফসাইডের কারণে এর আগে তাদের আরেকটি গোল বাতিল হয়েছিল।

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় রিয়াল। ৬৯ মিনিটে জুড বেলিংহ্যামের অ্যাসিস্ট থেকে দারুণ এক শটে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। এরপর একের পর এক আক্রমণ করলেও সমতাসূচক গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

ম্যাচের ৮৮ মিনিটে বক্সের ভেতরে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেন বেলিংহ্যাম। প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বাতিল করেন রেফারি সিজার সোটো গ্রাদো। এরপর ডাইভিংয়ের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে বেলিংহ্যামকে মাঠ থেকে বের করে দেন তিনি। এর আগে ৭৪ মিনিটে রেফারির সঙ্গে অসদাচরণের কারণে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন এই ইংলিশ তারকা।

ম্যাচ শেষে বেলিংহ্যামের পাশে দাঁড়ান রিয়াল কোচ জোসে মরিনিও। তাঁর মতে, বেলিংহ্যাম পেনাল্টি পাওয়ার যোগ্য ছিলেন। তবে শুধু রেফারির সিদ্ধান্তের কারণেই দল হেরেছে, এমনটা মানতে রাজি নন তিনি।

এই হারে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমান করার সুযোগ হারাল রিয়াল মাদ্রিদ। পাশাপাশি টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম পরাজয়ের স্বাদ পেল মরিনিওর দল।



 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝