ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঘরের মাঠে লজ্জার হার ম্যানইউর, ৮৯ বছরের অপেক্ষার অবসান ব্রেন্টফোর্ডের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:০৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বড় বিপর্যয়ের মুখে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে দলটি। অন্যদিকে, দীর্ঘ ৮৯ বছর পর ওল্ড ট্রাফোর্ডে জয়ের স্বাদ পেয়েছে ব্রেন্টফোর্ড।

শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রেন্টফোর্ড। ম্যাচের ১৯ মিনিটে ক্যালাম উইলসনের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৩২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ফলে প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। বরং ৮২ মিনিটে ক্রিস্টোফার আজের গোলে ব্যবধান ৩-০ করে ব্রেন্টফোর্ড। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কেভিন শাডের গোল ম্যাচের চূড়ান্ত ফল নির্ধারণ করে।

এই হারের ফলে লিগে ১২ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৯তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ব্রেন্টফোর্ড।

ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মরিসিও পচেত্তিনো স্বীকার করেন, দলের অনেক উন্নতি প্রয়োজন। সমর্থকদের হতাশার বিষয়টি বুঝতে পারছেন জানিয়ে তিনি খেলোয়াড়দের পাশে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডের সর্বশেষ জয় ছিল ১৯৩৭ সালে। দীর্ঘ ৮৯ বছর পর ঐতিহাসিক এই জয় পেল দলটি।



 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝