ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:১২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সৌদি প্রো লিগে  নতুন ইতিহাস গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। টানা ১০০ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছে ক্লাবটি। সৌদি প্রো লিগের ইতিহাসে এর আগে কোনো দলই টানা ১০০ ম্যাচে গোল করার রেকর্ড গড়তে পারেনি। খবর গোল ডটকমের। 

শনিবার (২৮ নভেম্বর) লিগের ১৩তম রাউন্ডের ম্যাচে আল হাজমের মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের ২৫ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তার গোলে এগিয়ে যায় দলটি। পরে ভিএআরের মাধ্যমে গোলটি যাচাই করা হয় এবং ২৬ মিনিটে গোলের বৈধতা নিশ্চিত করেন রেফারি। এর মধ্য দিয়েই ইতিহাসের পাতায় নাম লেখায় আল নাসর।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপটার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে এই ধারার সূচনা হয়েছিল। এরপর প্রতিটি ম্যাচেই অন্তত একটি করে গোল করে এসেছে দলটি। আল হাজমের বিপক্ষে ম্যাচে সেই ধারাই পৌঁছে যায় ১০০ ম্যাচের মাইলফলকে।
 
আল নাসরের এই অর্জন দলটির দীর্ঘদিনের আক্রমণাত্মক ধারাবাহিকতারই প্রমাণ। ঘরের মাঠ কিংবা প্রতিপক্ষের মাঠ; সব জায়গাতেই গোল করার সামর্থ্য দেখিয়েছে তারা। সৌদি প্রো লিগের ইতিহাসে এখন পর্যন্ত অন্য কোনো দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।

দলটির এমন সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিশ্ব ফুটবলের বড় বড় তারকারা। আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সঙ্গে রয়েছেন স্বদেশি জোয়াও ফেলিক্স এবং সেনেগালের সাদিও মানে। তাদের পাশাপাশি অন্য খেলোয়াড়দের অবদানেও ধারাবাহিকভাবে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে যাচ্ছে আল নাসর।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝