ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আগামী ১০ বছরেও দেশে ফিরবেন না শেখ হাসিনা: স্পিকার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:০৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ বছরের মধ্যেও বাংলাদেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সক্রিয় ও আশাবাদী রাখার একটি রাজনৈতিক কৌশল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, নিজের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তাঁর ধারণা, আগামী এক দশকেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই। দেশে ফেরার বিষয়ে তাঁর ঘোষণাকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় রাখার প্রচেষ্টা হিসেবে দেখছেন তিনি।

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলেও মন্তব্য করেন স্পিকার। একই সঙ্গে ভারত বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

এদিকে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, ভারত থেকে দেশে ফিরতে শেখ হাসিনা বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

অন্যদিকে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান হলো, তাঁকে ফিরিয়ে আনতে হলে আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝