ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-জার্মানি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:৫৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও জার্মানি। এ লক্ষ্যে নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে কাজ করবে দুই দেশ।

জার্মানির রাজধানী বার্লিনে দেশটির পার্লামেন্ট বুন্ডেস্টাগের উন্নয়ন কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি রপ্তানি, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রেও যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সৃজনশীল অর্থনীতি এবং নারীর ক্ষমতায়নেও সহযোগিতা বাড়ানোর বিষয়টি উঠে আসে।

বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতা চান শামা ওবায়েদ ইসলাম।

এ ছাড়া দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদারে বাংলাদেশ-জার্মানি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা হয়। এ সময় জার্মান সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী বছর একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন নিকোলাস জিপেলিয়াস।

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝