ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিঙ্গাপুরে বিমানবালার শ্লীলতাহানি, বাংলাদেশি তরুণের কারাদণ্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাতাল অবস্থায় বিমানবালার শ্লীলতাহানি এবং পরে পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার ঘটনায় খন্দকার মো. ইয়ামিন (২৩) নামে এক বাংলাদেশি তরুণকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দুটি পৃথক অভিযোগে দোষ স্বীকার করায় তাকে দুই মাস ও আট সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। উড়োজাহাজে ওঠার পর ইয়ামিন তিন গ্লাস ওয়াইন পান করেন। একপর্যায়ে মাতাল অবস্থায় তিনি ২৬ বছর বয়সী এক বিমানবালার নিতম্বে খামচে ধরেন। কয়েক সেকেন্ড ধরে এ ঘটনা চলে।

এতে ক্ষুব্ধ ও বিব্রত হয়ে ওই বিমানবালা তাকে স্পর্শ না করার জন্য সতর্ক করেন। তবে ইয়ামিন কোনো জবাব না দিয়ে তার দিকে তাকিয়ে হাসেন। পরে বিমানবালাটি বিষয়টি সহকর্মীকে জানালে তিনি ইয়ামিনকে জিজ্ঞাসাবাদ করেন এবং পুলিশকে খবর দেন। ওই দিন সকালে উড়োজাহাজটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তবে প্রথম দফায় গ্রেপ্তারের পর ব্যক্তিগত মুচলেকায় জামিন পান ইয়ামিন। দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জামিনে থাকা অবস্থায় গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ার কাছাকাছি জালান বেরসেহ এলাকায় তাকে আবারও মাতাল অবস্থায় পাওয়া যায়। এ সময় একটি শক্ত বস্তুর সঙ্গে হেলান দিয়ে তিনি মাটিতে পড়ে ছিলেন। পাশাপাশি কান্নাকাটি ও অসংলগ্নভাবে চিৎকার করছিলেন।

আদালতে ডেপুটি পাবলিক প্রসিকিউটর (ডিপিপি) ক্লারা লো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়ামিনকে মদ্যপ অবস্থায় দেখতে পায়। তখন তার নাক দিয়ে রক্ত ঝরছিল। জরুরি চিকিৎসাকর্মীরা তার রক্তচাপ পরীক্ষা করতে চাইলে তিনি সহযোগিতা করেননি। একপর্যায়ে মাটিতে পড়ে এলোপাতাড়ি হাত-পা ছুড়তে থাকেন।

পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সিগারেট চেয়েও না পেয়ে তিনি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। একপর্যায়ে তার পা ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেন।

দুটি অভিযোগে দোষ স্বীকারের পর গত সোমবার আদালত তাকে পৃথকভাবে দুই মাস ও আট সপ্তাহের কারাদণ্ড দেন।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝