ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শিশুর শরীরে ভিটামিনের ঘাটতি কীভাবে বুঝবেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৫১ পিএম আপডেট: ২৫.১১.২০২৬ ২:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আপনার শিশুসন্তানের শরীরে ভিটামিনের ঘাটতি হলে সাধারণত অতিরিক্ত ক্লান্তি, খিটখিটে মেজাজ, ওজন বা উচ্চতা কম বাড়া এবং ঘন ঘন অসুস্থ হওয়ার মতো লক্ষণ দেখা দেয়। কোন ভিটামিনের ঘাটতি হয়েছে, তার ওপর ভিত্তি করে উপসর্গগুলো ভিন্ন হতে পারে। 

খাওয়া নিয়ে অনেক শিশুরই বায়না আছে। তারা ঠিকমতো খাবার খেতে চায় না। আবার সঠিক খাবার না খাওয়ার কারণে শিশুর শরীরে  ভিটামিন এবং খনিজের ঘাটতি লেগেই থাকে। এ ছাড়া আজকাল শিশুরা চিনিযুক্ত পানীয় এবং প্রক্রিয়াজাত খাবার বেশি খায়। সে কারণেও তাদের শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দেয়। 

শিশুর মধ্যে এ লক্ষণগুলো নিয়মিত দেখা দিলে নিজে থেকে কোনো ভিটামিন সিরাপ বা সাপ্লিমেন্ট খাওয়ানো উচিত নয়। 

আপনার শিশুসন্তানের শরীরে কোনো ঘাটতি আছে কিনা একজন শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত। এর পাশাপাশি প্রতিদিনের খাবারে রঙিন শাকসবজি, মৌসুমি ফল, ডিম, দুধ ও মাছ-মাংস রাখার চেষ্টা করুন। 

আহমেদাবাদের অ্যাপোলো হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ এবং নেওনাটলজিস্ট ডা. রিচা পাঞ্চাল শিশুর শরীরে ভিটামিনের অভাবের প্রধান লক্ষণগুলো উল্লেখ করেছেন।

চলুন জেনে নেওয়া যাক, শিশুর শরীরে ভিটামিনের ঘাটতির লক্ষণগুলো কী কী—

ভিটামিন ‘এ’-এর অভাবে চোখ শুষ্ক হয়ে যায়। এতে রাতকানা রোগ হয়, চোখের সাদা অংশে কুঁচকে যাওয়া কিংবা বাদামি দাগ দেখা যায়। সেই সঙ্গে শিশুর ঘন ঘন পেট বা বুকে সংক্রমণ দেখা দেয়। এ ছাড়া ভিটামিন বি কমপ্লেক্সের অভাবও দেখা যায়। যা শিশুর ক্ষুধা, দুর্বলতা ও বিরক্তি প্রকাশ পায়।

আবার ভিটামিন ডি-এর অভাবে হাড় দুর্বল হয়ে যেতে পারে। ছোট শিশুর রিকেটস নামের এক ধরনের রোগ হয়। এতে তাদের পায়ের হাড় বেঁকে যেতে পারে। এ ছাড়া ভিটামিন ডি-এর ঘাটতি হলে শিশুর চলাফেরা এবং দাঁত উঠতে দেরি হয়। আবার ক্যালসিয়ামের ঘাটতি সাধারণত ভিটামিন ডি-এর অভাবেই হয়ে থাকে। এর পাশাপাশি পেশিতে ক্রাম্প দেখা দেয়। 

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে ক্লান্তি, মনোযোগের অভাব, বিরক্তি, দুর্বল লাগা এবং চেহারায় ফ্যাকাশে ভাব দেখা দেয়। এ ছাড়া রয়েছে সোডিয়াম ও পটাশিয়ামের ঘাটতি। শিশুর শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ঘাটতে হলে মাংসপেশি ক্রাম্প হয় এবং শরীরে দুর্বলতা দেখা দেয়।  

বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ শিশুর শরীরে ভিটামিন ডি, ক্যালসিয়াম, ভিটামিন বি১২, পটাশিয়াম এবং আয়রনের অভাব রয়েছে। বিশেষ করে কিশোরীর মধ্যে আয়রনের ঘাটতি বেশি দেখা যায়।

শিশুরোগ বিশেষজ্ঞ এবং নেওনাটলজিস্ট ডা. রিচা পাঞ্চাল বলেন, শিশুর জন্য ডায়েটে মনোযোগ দেওয়া জরুরি। ভিটামিন ও খনিজের ঘাটতি মেটাতে দেশি খাবারের ওপর জোর দিতে হবে। 

তিনি জানান, সবুজ শাকসবজি, পালংশাক, আমড়া, বেশিরভাগ সবুজ এবং হলুদ ফল, সবজি- যেমন, পেঁপে, কুমড়া এবং গাজর, শক্তিশালী খাবার- ঘি, দুধ, ভিটামিন এ-এর ভালো উৎস।

এ ছাড়া ভিটামিন ডি-এর জন্য গরুর কলিজা, ডিমের কুসুম, মাখন, পনির, মাছ এবং মাছের তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন এ শিশুরোগ বিশেষজ্ঞ। তিনি শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণের জন্য সূর্যালোকের সংস্পর্শে আসারও পরামর্শ দেন। 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝