ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আইপিএল নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ সালের মিনি নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। মঙ্গলবার (২৪ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এই তালিকায় নেই বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিলামের তালিকায় থাকা বাংলাদেশের ১২ ক্রিকেটার হলেন—হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের ২০২৭ সালের মিনি নিলাম। প্রাথমিক তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় কারা থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।

এবারের নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি বিশেষভাবে আলোচনায় এসেছে মোস্তাফিজুর রহমানের অনুপস্থিতির কারণে। গত আসরে কলকাতা নাইট রাইডার্স তাঁকে ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে দলে নিয়েছিল। তবে পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। ভারত ও বাংলাদেশের মধ্যকার ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ওই ঘটনা ঘটেছিল।

এদিকে প্রাথমিক তালিকার বাইরে কোনো ক্রিকেটারকে নিলামে অন্তর্ভুক্ত করার অনুরোধ থাকলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে (ভারতীয় সময়) বিসিসিআইকে জানাতে হবে। এরপর ১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক তালিকা থেকে পছন্দের ক্রিকেটারদের নাম জমা দিতে হবে দলগুলোকে।

সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করা হবে। ফলে বাংলাদেশের ১২ ক্রিকেটারের মধ্যে শেষ পর্যন্ত কতজন নিলামে অংশ নেওয়ার সুযোগ পান, এখন সেটিই দেখার বিষয়।
  

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝