১৮তম ও ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রার্থীদের জন্য সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ দুই নিবন্ধন পরীক্ষা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধনপ্রাপ্ত প্রার্থীদের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত মতামত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিধিমালা সংশোধন করে দ্রুত প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন ও প্রত্যয়ন দিয়ে থাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষামন্ত্রীর এ নির্দেশনার ফলে ১৮তম নিবন্ধনপ্রত্যাশী এবং ১৯তম নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
আরএন