ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
● পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে চলছে আলোচনা, সিদ্ধান্ত রাতেই      ● হাসিনার দেশে ফেরার খবর নিয়ে গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব      ● বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে, ফ্যাসিস্টরা করে মরদেহের রাজনীতি: সমাজকল্যাণমন্ত্রী      ● বাংলাদেশি পণ্য বেশি আমদানি ও বিনিয়োগে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান      ● প্রাণিসম্পদে গুরুত্বপূর্ণ অবদান, পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী      ● ইউপি নির্বাচন নিয়ে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ      
Advertisement
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে চলছে আলোচনা, সিদ্ধান্ত রাতেই
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম
X

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চতুর্থ সভায় আলোচনা চলছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতের মধ্যেই নতুন মজুরি কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় চেয়ারম্যানের সভাপতিত্বে সভা শুরু হয়। বিরতির সময় তিনি জানান, শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাবে নিম্নতম মজুরি ২২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা।

২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া বর্তমান মজুরি কাঠামোর পর জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শ্রমিকেরা।

এদিকে, বৈঠক চলাকালে ভবনের নিচে অবস্থান নেন শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, বৈঠকের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝