ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
● হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির      ● পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে চলছে আলোচনা, সিদ্ধান্ত রাতেই      ● হাসিনার দেশে ফেরার খবর নিয়ে গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব      ● বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে, ফ্যাসিস্টরা করে মরদেহের রাজনীতি: সমাজকল্যাণমন্ত্রী      ● বাংলাদেশি পণ্য বেশি আমদানি ও বিনিয়োগে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান      ● প্রাণিসম্পদে গুরুত্বপূর্ণ অবদান, পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী      ● ইউপি নির্বাচন নিয়ে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      
Advertisement
সিসিটিভি ও স্পিড ডিটেকশন তথ্য ব্যবহার করতে পারবে হাইওয়ে পুলিশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক আইন প্রয়োগ কার্যক্রম আরও কার্যকর এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ এবং সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে সংরক্ষিত সিসিটিভি ফুটেজ, স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ (এএনপিআর), গতিসীমা শনাক্তকরণ ব্যবস্থা, ওয়েট-ইন-মোশন এবং অন্যান্য বুদ্ধিমান পরিবহনব্যবস্থার মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করতে পারবে হাইওয়ে পুলিশ।

এর ফলে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে যানবাহন থামানো এবং লেন শৃঙ্খলা ভঙ্গের মতো ট্রাফিক অপরাধ শনাক্ত ও আইন প্রয়োগ সহজ হবে।

সমঝোতার আওতায় সড়ক দুর্ঘটনা কমানো, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা উন্নয়নে দুই প্রতিষ্ঠান তথ্য আদান-প্রদান ও সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে। এ জন্য নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও তথ্যপ্রাপ্তির ব্যবস্থা সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় এপিআই লিংক ও কারিগরি নির্দেশনা দেবে। এ ব্যবস্থায় হাইওয়ে পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের ডেটাবেইস থেকে শুধু তথ্য দেখার (রিড-অনলি) সুযোগ পাবে। তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষকে নির্ধারিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্যভিত্তিক আইন প্রয়োগ আরও জোরদার হবে। এতে মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়বে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে কার্যকর হয়ে প্রাথমিকভাবে পাঁচ বছর বলবৎ থাকবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝