ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুইশ বছরের ঐতিহ্যে মুখর দুবলার চর, রাত ১১টায় রাস পূজার মূল পর্ব
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম
X

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে দুইশ বছরের বেশি সময়ের ঐতিহ্যবাহী রাস উৎসব ঘিরে মুখর হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। 

সোমবার (২৩ নভেম্বর) বিকেল থেকেই রাধাগোবিন্দ মন্দির এলাকায় জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থী ও ভক্তরা। সোমবার দিবাগত রাত ১১টার পর শুরু হবে রাস পূজার মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের পর সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের উৎসব।

দুর্গম যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে পুণ্যার্থীদের দুবলার চরে যাওয়ার অনুমতি দেওয়া হয় রবিবার থেকেই। ফলে আগের দিন থেকে সেখানে ভক্তদের সমাগম শুরু হয়। সোমবারও নতুন করে পুণ্যার্থীদের আসা অব্যাহত ছিল।

রাস উৎসব উদযাপন কমিটির পাশাপাশি দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানান, গত সাত দিনের টানা বৃষ্টির কারণে এবার পুণ্যার্থীদের উপস্থিতি কিছুটা কম। 

তবে খুলনা ও আশপাশের জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা এ উৎসবে যোগ দিয়েছেন। কোনো কোনো বছর বিদেশ থেকেও ভক্তরা আসেন। তিনি ভবিষ্যতে রাধাগোবিন্দ মন্দিরটি সুন্দরভাবে সংস্কারের আশাবাদ ব্যক্ত করেন।

সুন্দরবনের দুবলার চরে দুইশ বছরেরও বেশি সময় ধরে এ ধর্মীয় উৎসব পালিত হয়ে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূর্ণিমার তিথিতে সাগরে পুণ্যস্নান করলে পাপমুক্তি লাভ করা যায়। এ বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতিবছর হাজারো পুণ্যার্থী সমবেত হন আলোরকোলে।

উৎসব নির্বিঘ্ন করতে দুবলার চর ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে কোস্ট গার্ড ও বন বিভাগ। পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, পূণ্যার্থীদের নিরাপত্তা, যাতায়াত ও ধর্মীয় আচার পালনের সকল ব্যবস্থা করা হয়েছে। 

আবুল আহসান টিটু/ টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝