ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডিজিটাল সরকারি সেবায় বিশ্বে ৫১তম বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম
X

সরকারি অনলাইন সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘের অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) সর্বোচ্চ ০.৮১৬৮ স্কোর অর্জন করে বিশ্বে ৫১তম অবস্থানে উঠে এসেছে দেশটি।

এদিকে, জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ ১৯৪টি দেশের মধ্যে তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। ২০২৪ সালে এ অবস্থান ছিল ১০০তম। দেশের সামগ্রিক ইজিডিআই স্কোরও বেড়ে ০.৬৮৯৩ হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশের অনলাইন সেবার উন্নতিকে ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে তুলে ধরা হয়েছে। এ অর্জনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য সংগ্রহ ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটুআই।

দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের চেয়েও ইজিডিআই র‍্যাংকিংয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝