ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্ট আমরাই সর্বপ্রথম জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম। কিন্তু সংস্কার প্রস্তাব ও জুলাই সনদের রায় অমান্য করে বিএনপিই জাতীয় ঐক্য নষ্ট করেছে। চলমান আওয়ামী লীগের নৈরাজ্যের জন্য সরকারের ব্যর্থতাই দায়ী।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এক সপ্তাহ লন্ডন সফর শেষে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান, দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

নাহিদ বলেন, যুক্তরাজ্যে হত্যার উদ্দেশে তার ওপর হামলা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইন মিটিংয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়। তবে প্রবাসী ভাই-বোনেরা ঢাল হয়ে আমাদের রক্ষা করেছেন। বিষয়টি আমরা সরকার বা স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি।

নৈরাজ্যকর পরিস্থিতি সম্পর্কে নাহিদ বলেন, আমি কিন্তু দেশ ছাড়ার আগেই সংসদেও বলেছি, দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি যে বাজে দিকে যাচ্ছে, গত সাত মাস ধরে এটা বলতে গেলে আমরা প্রত্যেক মাসে অবহিত করেছি। এই সরকারের ছয় মাস পরে আমরা যে রিপোর্ট প্রকাশ করেছিলাম, সেখানে বলেছিলাম সবচেয়ে খারাপ অবস্থা আইনশৃঙ্খলার পরিস্থিতিতে। সরকারের উদাসীনতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝