ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলমান পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

এর মধ্যে প্রথম দিন অংশগ্রহণ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত।

তিনি জানান, প্রধানমন্ত্রীর দফতর থেকে তারা মৌখিক প্রস্তাব পেয়েছেন। এতে তারা সাড়া দিয়েছেন। সোমবার তাদের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দায়িত্বশীল সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি গোপালগঞ্জসহ দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্তে বৈঠকের পর সংলাপের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝