ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইসরায়েলে সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুর দলকে আমন্ত্রণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১:১৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট জোট সরকার গঠনের আলোচনায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার আইজেনকটের দল এ তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

আইজেনকটের মধ্যপন্থি ইয়াশার পার্টি জানিয়েছে, রোববার থেকে এ আলোচনা শুরু হবে। দলটির ভাষ্য, এই উদ্যোগের মধ্য দিয়ে ‘সম্ভাব্য সবচেয়ে বিস্তৃত সরকার’ গঠনের আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

সাবেক সেনাপ্রধান আইজেনকটের হাতে আগামী মাস পর্যন্ত সময় রয়েছে। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নেতানিয়াহুর বিকল্প সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন তিনি।

শনিবারের এ ঘোষণা এমন এক সময়ে এল, যখন নেতানিয়াহুবিরোধী বিস্তৃত শিবিরের মধ্যে জোট গঠন নিয়ে মতভেদ দেখা দিয়েছে। অতি-রক্ষণশীল দল ও আরব সংখ্যাগরিষ্ঠ তালিকার সঙ্গে জোট করা হবে, নাকি নেতানিয়াহুর শিবিরের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে—তা নিয়ে শিবিরটির মধ্যে বিভক্তি রয়েছে।

এদিকে আইজেনকটের শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার তাঁর নেতৃত্বে ‘জায়নিস্ট ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু বা তাঁর জোটের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে বেনেট বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে ঠেকাতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার দল কোনো পরিস্থিতিতেই তাঁর বা তাঁর জোটের সঙ্গে যোগ দেবে না।’

অন্যদিকে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন বলে দাবি করে আসছেন নেতানিয়াহু। এ ধরনের সরকার গঠনে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তিনি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝