নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
-টিএস