ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আলোচনার মাধ্যমে ন্যায্য মজুরি নির্ধারণের আশা মাহদী আমিনের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১:১০ পিএম
X

তৈরি পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। আশা করা হচ্ছে, আলাপ-আলোচনা ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড যৌক্তিক, ন্যায্য ও ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবে।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর আস্থা রাখতে চায় সরকার। তারা যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণ করবেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সরকারের লক্ষ্য শ্রমিকদের ভালো রাখা। শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হলে দেশের ভাগ্যও পরিবর্তন হবে।

তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরে কিছু কিছু জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। এর পেছনে রাজনৈতিক উসকানি এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। সরকার অত্যন্ত আন্তরিকতা ও সর্বোচ্চ সহনশীলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করতে চায়। এই দেশ সবার, দেশকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্বও সবার।

সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, তৈরি পোশাক খাতে যে অস্থিরতা দেখা যাচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর লক্ষ্য এ শিল্প এবং বাংলাদেশকে বিপদে ফেলা। এ খাতকে রক্ষা করার দায়িত্ব সবার, শুধু সরকার, শ্রমিক বা মালিকদের নয়। শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি বলেন, এ বছর যে বাজেট দেওয়া হয়েছে, তা শ্রমিক ও গার্মেন্টস শিল্পবান্ধব। এ ধরনের কর্মকাণ্ডে প্রতীয়মান হয়, এর পেছনে যারা রয়েছে, তারা বাংলাদেশের পোশাক খাত ধ্বংস করতে চায় এবং নারীর ক্ষমতায়নকে অস্বীকার করে। তারা ভবিষ্যতে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝