ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ফাইনালে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। 

আজ শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল। আর টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব সামলাবেন মাসুদুর রহমান মুকুল।

আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে থাকা বাংলাদেশের এই দুই প্রতিনিধির এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পাওয়াকে দেশের আম্পায়ারিংয়ের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের এই নিয়োগে অভিনন্দন জানিয়েছে বোর্ড।

বিসিবির আম্পায়ার্স বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এনপিএলের ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়ায় গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝