ইরান বর্তমানে এমন এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি, যা ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধের চেয়েও কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে তাঁর এই বক্তব্যের খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিনিয়োগকারী ও উৎপাদকদের এক সভায় পেজেশকিয়ান বলেন, একদল দাপুটে, নিপীড়ক ও জবরদস্তিকারী ইরানকে ধ্বংস করতে চেয়েছিল। তবে দেশটির ব্যবসায়ীরা বাজার পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিতে পেরেছেন বলে উল্লেখ করেন তিনি।
এ সময় আসন্ন শীতকালে দেশে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং এড়াতে সরকারের নেওয়া উদ্যোগের কথাও জানান ইরানের প্রেসিডেন্ট। শীত মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান তিনি।
সূত্র: আল জাজিরা
-টিএস