ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জাপানে ২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল মজুত করবে সৌদি, চুক্তি স্বাক্ষর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:১৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শিগগিরই জাপানে ২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল মজুত করতে যাচ্ছে সৌদি আরব। আর এই মজুত তেল থেকে অন্তত ৮০ লাখ ব্যারেল তেল ক্রয় করবে জাপান।

গত ৯ নভেম্বর সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়ার মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠক হয়েছিল। সেই বৈঠকের আলোকে গতকাল এ সংক্রান্ত একটি চুক্তি করেছে  রিয়াদ এবং টোকিও।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের শুরুতেই আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। যুদ্ধের আগ পর্যন্ত ১৬৭ কিলোমিটার এই প্রণালি দিয়ে বিশ্বের মোট চাহিদার ২০ শতাংশ তেল ও জ্বালানিপণ্য পরিবহন করা হতো। জাপান অপরিশোধিত তেল আমদানির জন্য অনেকাংশেই এই প্রণালীর ওপর নির্ভরশীল।

হরমুজ অবরুদ্ধ থাকা এবং তার ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে নজিরবিহীন বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে গত মে মাস থেকে জাপানের সঙ্গে জ্বালানি মজুত সংক্রান্ত একটি চুক্তির ব্যাপরে আলোচনা করে আসছিল সৌদি আরব। সেই আলোচনার ফসল সাম্প্রতিক এ চুক্তি।

সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতও জাপানের পর্যাপ্ত পরিমাণে তেল রপ্তানি করে। জাপানের কর্মকর্তারা জানিয়েছেন যৌথ মজুতকরণ ব্যবস্থার অধীনে সৌদি আরবের মতো এ দু’টি দেশও জাপানে তেল মজুত করতে পারবে।

বর্তমানেও সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের কোম্পানিগুলো জাপানে তাদের তেল রাখার জন্য স্টোরেজ ট্যাংক ভাড়া নেয় এবং ট্যাংকগুলোকে এশিয়ার জন্য বাণিজ্যিক সরবরাহ ও মজুদ কেন্দ্র হিসেবে ব্যবহার করে।

তবে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যৌথ মজুত চুক্তি স্বাক্ষরিত হলে জরুরি পরিস্থিতিতে এই মজুদ করা অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে জাপানি কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

সূত্র : জাপান টাইমস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝