ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম আপডেট: ২০.১১.২০২৬ ৮:৪০ পিএম
X

খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকার মাটির নিচ থেকে পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে শালবন এলাকার পল্লীটিলা থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

মর্টারশেলটির সন্ধান পাওয়া বেলাল হোসেন জানান, বাড়ির পাশে সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গেলে প্রায় এক ফুট গভীরে কোদালের সঙ্গে শক্ত কোনো বস্তুর আঘাত লাগে। পরে মাটি সরিয়ে একটি লোহার বস্তু দেখতে পান তিনি। সেটি তুলে ভাই সেকান্দারকে জানালে তিনি বস্তুটি কী, তা জানতে বিভিন্ন স্থানে নিয়ে যান।

একপর্যায়ে তাঁরা বস্তুটি গঞ্জপাড়ার চেঙ্গী নদীর পাড়ে নিয়ে গিয়ে কাটার চেষ্টা করেন। এ সময় বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি শনাক্ত করেন এবং জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, মাটির নিচ থেকে উদ্ধার হওয়া মর্টারশেলটি ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন। তবে এটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল আগামীকাল সকালে এটি পরীক্ষা করে দেখবেন।

এনএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝