ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জে সংহিসতার পর রাত থেকে পরিস্থিতি স্বভাবিক হতে শুরু করেছে
✎ ‎অবজারভার ডিজিটাল ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে কয়েক দিনের সংহিসতার পর রাত থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।রাত থেকে কোথাও নতুন করে কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।জেলা শহরের আইন-শৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, গতকাল সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি হওয়ায় জেলার কোথায়ও  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাংচুর করার খবর পাওয়া যায়নি। তবে জেলা শহরে ঔষধ ও খাবারের দোকান ছাড়াও দোকানপাট খুলতে শুরু করেছে। 

জেলা শহরের সড়কগুলো দিয়ে রিক্সা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংতায় শহরে সাধারন মানুষর উপস্থিতি কম। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। ফেলে শহরের রাস্তা-ঘাট পুরোপুরি ফাঁকা। সকালে শহরের প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখো গেছে।

টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করায় থানা দুটির কায্যক্রম বন্ধ রয়েছে। সংসদ সদস্যসহ গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপি কায্যালয় ও বিএনপি এবং জামায়াত নেতাদের বাড়ী-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়। 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝