ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৩১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ভারতীয় কোনো বাণিজ্যিক, যাত্রীবাহী কিংবা সামরিক বিমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির (পিএএ) জারি করা এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নোটিশে বলা হয়েছে, গত বছরের ২৩ এপ্রিল প্রথম আরোপ করা এই নিষেধাজ্ঞা চলতি বছরের ২৪ ডিসেম্বর ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। নিষেধাজ্ঞার আওতায় ভারত-নিবন্ধিত সব ধরনের বাণিজ্যিক বিমান, যাত্রীবাহী জেট ও সামরিক বিমান রয়েছে।

ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহালগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে গত বছরের এপ্রিলে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। ওই হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছিল নয়াদিল্লি। তবে অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায় ইসলামাবাদ।

পাকিস্তানের সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে ২০২৫ সালের ৩০ এপ্রিল থেকে পাকিস্তানি এয়ারলাইন্সের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ভারত।

এরপর গত বছরের ৬ ও ৭ মে পাকিস্তানের বিভিন্ন শহরে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনয়ানুম মারসুস’ নামে সামরিক অভিযান শুরু করে। এ সময় দুই দেশের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে। পাকিস্তানের দাবি, সংঘাতে তারা ভারতের আটটি যুদ্ধবিমান, যার মধ্যে তিনটি রাফায়েল, এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে।

প্রায় ৮৭ ঘণ্টার সংঘাতের পর গত বছরের ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ।

আকাশসীমা বন্ধ থাকায় ভারতের বিমান চলাচল খাতে বড় ধরনের আর্থিক ক্ষতি ও পরিচালনাগত জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকাগামী ফ্লাইটগুলোকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে। এতে উড়োজাহাজের জ্বালানি খরচ, উড্ডয়ন সময় ও পরিচালন ব্যয় বেড়েছে। অন্যদিকে পাকিস্তানের বিমান চলাচল খাতে এর প্রভাব তুলনামূলক কম।

এর আগেও দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার সময় একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ১৯৯৯ সালের কার্গিল সংঘাত এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরও ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ দেওয়া হয়েছিল।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝