মধ্যপ্রাচ্যে ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ২৬টি সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত এসব স্থাপনায় ১১৫টির বেশি হামলার ঘটনা ঘটেছে। এতে মার্কিন সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর কয়েকশ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক স্থাপনায় চালানো হামলার শুরুতে মূল লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা। পরে সামরিক উড়োজাহাজ, গুদাম ও বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।
কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু করার পর ওই ঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালানো হয়। এতে অন্তত ১৫টি উড়োজাহাজ রাখার হ্যাঙ্গার, বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবন ক্ষতিগ্রস্ত অথবা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
হামলার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আগাম সতর্কতাব্যবস্থায় আঘাত হানার ঘটনা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এফএস