ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইউক্রেন যুদ্ধ থামাতে শি জিনপিংয়ের সহযোগিতা চান ট্রাম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:০৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

ট্রাম্প শি জিনপিংকে বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধে দুই দেশই ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ‘আমরা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের বিষয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমি এই যুদ্ধের অবসান দেখতে চাই। এ বিষয়ে আমি আমাদের দুজনের পক্ষ থেকেই কথা বলতে পারি বলে মনে করি।’

এ সময় চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে দেওয়া জমকালো সংবর্ধনা ও লালগালিচা অভ্যর্থনার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান ট্রাম্প।

একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে প্রস্তাবিত তিন নেতার বৈঠক সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতৃত্বের মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হলে তিন দেশের শীর্ষ নেতাদের এমন একসঙ্গে আলোচনায় বসার ঘটনা হবে নজিরবিহীন।

যুদ্ধ বন্ধে ট্রাম্প ও শি জিনপিংয়ের যৌথ উদ্যোগ শেষ পর্যন্ত কতটা কার্যকর হয়, তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলের আগ্রহ তৈরি হয়েছে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝