শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। সভায় বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক সানাউল্লাহ সাহিদ, খন্দকার শাকিব আহমেদ, এ কে আজাদ, ফকির মাসরিকুজ্জামান, ফকির মনিরুজ্জামান, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম, মোয়াজ্জেম এ চৌধুরী ও শাহনাজ সুলতানা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাসার উপস্থিত ছিলেন।
এসএস