পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লঙ্কাবাংলা ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২৫ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা, যা তার আগের বছর (২০২৪) ছিল ৫১ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা, যা ২০২৪ সাল শেষে ছিল ১৮ টাকা ৩২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ৫ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৬৬ পয়সা।
ঘোষিত সিদ্ধান্ত অনুমোদনের জন্য ৩১ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভার স্থান পরবর্তীতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।