ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আজ বারী সিদ্দিকীর জন্মদিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:১০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


বাংলা লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও প্রখ্যাত বংশীবাদক বারী সিদ্দিকীর জন্মদিন আজ। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোণার এক সংগীতপ্রেমী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। নিজের দরদী কণ্ঠ, মরমি গান ও বাঁশির সুরে তিনি জায়গা করে নিয়েছিলেন অসংখ্য সংগীতপ্রেমীর হৃদয়ে।

ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর আগ্রহ ছিল বারী সিদ্দিকীর। মাত্র ১২ বছর বয়সে ওস্তাদ গোপাল দত্তের কাছে আনুষ্ঠানিকভাবে সংগীতের তালিম নেওয়া শুরু করেন। পরবর্তী সময়ে ওস্তাদ আমিনুর রহমানসহ বিভিন্ন গুণী সংগীতজ্ঞের কাছে প্রশিক্ষণ নেন। উচ্চাঙ্গসংগীত ও বাঁশিবাদনেও তিনি বিশেষ দক্ষতা অর্জন করেন। ভারতের পুনেতে পণ্ডিত ভিজি কার্নাডের কাছেও বাঁশির তালিম নিয়েছিলেন তিনি।

দীর্ঘদিন সংগীতচর্চার সঙ্গে যুক্ত থাকলেও ১৯৯৯ সালে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান বারী সিদ্দিকী। এই চলচ্চিত্রে তাঁর গাওয়া ‘শুয়াচান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ ও ‘পুবালি বাতাসে’ গানগুলো শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

লোকসংগীতের সঙ্গে ধ্রুপদি সুরের মেলবন্ধন ঘটিয়ে তিনি তৈরি করেছিলেন নিজস্ব সংগীতধারা। তাঁর গাওয়া ‘মানুষ ধরো, মানুষ ভজো’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’সহ অসংখ্য গান আজও সংগীতপ্রেমীদের কাছে সমাদৃত।

শুধু কণ্ঠশিল্পী হিসেবেই নয়, একজন দক্ষ বংশীবাদক হিসেবেও দেশ-বিদেশে পরিচিতি ছিল তাঁর। জেনেভায় বিশ্ব বাঁশি সম্মেলনেও অংশ নিয়েছিলেন এই শিল্পী।

২০১৭ সালের ২৪ নভেম্বর ৬৩ বছর বয়সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বারী সিদ্দিকী। তবে মৃত্যুর পরও তাঁর গান ও বাঁশির সুর সংগীতপ্রেমীদের মনে অমলিন হয়ে আছে।

আজ তাঁর জন্মদিনে ভক্ত, শ্রোতা ও সংগীতাঙ্গনের মানুষের স্মৃতিতে ফিরে আসছেন এই গুণী শিল্পী। বাংলা লোকসংগীতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝