ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় নির্মাণাধীন দেওয়াল ধসে নৈশপ্রহরীর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ পিএম আপডেট: ১৩.১১.২০২৬ ১১:৪৯ পিএম
X

খুলনায় নির্মাণাধীন ইটের দেওয়াল ধসে খলিলুর রহমান খান (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের সুতালের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান খান রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে। তিনি স্থানীয় সামন্তসেনা দারুছুন্নাৎ আলিয়া মাদ্রাসার নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খলিলুর রহমান মাদ্রাসায় নৈশপ্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি জীবিকার তাগিদে নির্মাণকাজ করতেন। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে তিনি দেবীপুর সুতালের বটতলা সংলগ্ন দিদারুল ইসলামের অটো রাইস মিলে পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। কাজের একপর্যায়ে রাইস মিলের নির্মাণাধীন ইটের দেওয়াল ধসে তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত খলিলুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝