ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাবার পরিবেশনে দেরি, ‘দূরবীন বাংলা’য় হামলা-ভাঙচুর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

খাবার দিতে দেরি হওয়ায় রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালিয়েছেন সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বাগবিতণ্ডা ও হাতাহাতির জেরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ওই রেস্তোরাঁয় খাবারের অর্ডার দেন। খাবার পরিবেশনে দেরি হওয়ায় রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর ম্যানেজারকে লাঞ্ছিত করা হয় এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণ পর ওই কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে জড়ো হন এবং রেস্তোরাঁর ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালান। এ সময় আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হলে সাধারণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৩ নভেম্বর) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খাবার অর্ডার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও হাতাহাতি হয়েছে। পরে শিক্ষার্থীরা আরও সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালান। এ ঘটনায় এখন পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝