ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তুরাগে গ্রেফতার নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:১০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর তুরাগ এলাকা থেকে নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে তুরাগ থানার দিয়াবাড়ী বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শিপন নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন। তার বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল থানা, ঢাকার উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় মোট তিনটি মামলার তথ্য রয়েছে।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝