দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক (ডিজি) হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। নিজস্ব জনবল থেকে তিনি সংস্থাটির সপ্তম কর্মকর্তা হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পেলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এর আগে দুদকের নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তারসহ আরও কর্মকর্তারা।
মোহাম্মদ মোরশেদ আলমও একই ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৫ সালে দুদকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনের ধারাবাহিকতায় পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে এবার সংস্থাটির মহাপরিচালক হলেন তিনি।
আরএন