ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ৮:০৭ পিএম
X

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিক্রি, কর-পরবর্তী নিট মুনাফা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যে (এনএভিপিএস) প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে কোম্পানিটির পণ্য বিক্রি ১৫ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬৭৯ কোটি ৪৩ লাখ টাকা হয়েছে। একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ২২৪ কোটি ৭৪ লাখ টাকা।

বুধবার (১১ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের ৫৬তম সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ে ওয়ালটনের নিট বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৪৫১ কোটি ৩ লাখ টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির বিক্রি বেড়েছে ২২৮ কোটি ৪০ লাখ টাকা বা ১৫ দশমিক ৭৪ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৪ কোটি ৭৪ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ২২০ কোটি ৮৯ লাখ টাকা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৭৪ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬ টাকা ৬৩ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ছাড়া ২৮৭ টাকা ৬ পয়সা এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৮ টাকা ১ পয়সায় উন্নীত হয়েছে।

আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) কমলেও কোম্পানিটি ইতিবাচক নিট পরিচালন নগদ প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়েছে বলে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কোম্পানির পরিচালন দক্ষতা বাড়ানো, কার্যকরী মূলধনের সর্বোত্তম ব্যবহার এবং আর্থিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়ে সময়োপযোগী কৌশলগত পরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, পাওনাদারদের কাছ থেকে প্রাপ্য অর্থ আদায় ত্বরান্বিত করা, সরবরাহকারীদের অর্থ পরিশোধের সময়চক্র যথাযথভাবে পরিচালনা এবং বিচক্ষণতার সঙ্গে তারল্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে ওয়ালটন ম্যানেজমেন্ট। কোম্পানির আর্থিক স্থিতিশীলতা, পরিচালন দক্ষতা এবং অংশীজনদের জন্য টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করাই এসব উদ্যোগের লক্ষ্য।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝