ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৯ দিনেই রেমিট্যান্স প্রবৃদ্ধি ৩১.৬০ শতাংশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:১৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার ৯০৯ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৩১ দশমিক ৬০ শতাংশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি মাসের ৯ দিনে আসা মোট রেমিট্যান্সের মধ্যে সোমবার (৯ নভেম্বর) এক দিনেই এসেছে ১৫ কোটি ৩০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক হাজার ৮৯৭ কোটি ২০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৭ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৬০ শতাংশ।

এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে মোট এক হাজার ২৭৪ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল এক হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার।

অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৪ দশমিক ৬০ শতাংশ।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝