ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:২০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গায় আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। 

রোববার (৮ নভেম্বর) চুয়াডাঙ্গা কলেজ রোডে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আত্মবিশ্বাস’-এর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারে বাংলাকিউআর-এর মাধ্যমে ক্যাশলেস লেনদেন, ক্ষুদ্র ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ব্যাংক থেকে অর্থায়ন পাওয়ার উপায়, কৃষকদের আর্থিক সাক্ষরতা এবং কৃষি অর্থায়ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের পরিচালক মো. নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে বাংলাকিউআর বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ. কে. এম. আমিরুল ইসলাম।

আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে কৃষি অর্থায়নের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কৃষি বিনিয়োগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান মো. আবদুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের এভিপি মো. মঞ্জুর রহমান।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝