ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নীলফামারীতে এনসিসি ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৪১ পিএম আপডেট: ০৯.১১.২০২৬ ২:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় নীলফামারী সদর, ডিমলা ও ডোমার উপজেলায় সম্প্রতি ১,৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ এবং বিভিন্ন ধরনের সার।

নীলফামারী সদর এবং ডিমলা ও ডোমার উপজেলায় আয়োজিত তিনটি পৃথক অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন প্রধান অতিথি এবং এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে উক্ত কৃষি উপকরণসমূহ বিতরণ করেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন-এর সভাপতিত্বে নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় এনসিসি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। নীলফামারী জেলার প্রান্তিক কৃষকরা এনসিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবে এবং অত্র এলাকার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এই কার্যক্রম সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, “এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কৃষকদের উন্নয়নে নীলফামারী জেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরণ করা হলো। ভবিষ্যতে অন্যান্য জেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণসহ উৎপাদিত পণ্য সংরক্ষণের সুবিধা বৃদ্ধি এবং আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণেও সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে।”

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে এনসিসি ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অত্র এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। আমরা আশা করি, এ উদ্যোগ নীলফামারী অঞ্চলের কৃষকদের উচ্চ ফলনশীল ধান চাষে আরও উৎসাহিত করবে, উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।”

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝