চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বীমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পরিশোধ করেছে মেটলাইফ বাংলাদেশ। চিকিৎসার ব্যয় মেটানোর পাশাপাশি এই অর্থ ডেঙ্গু আক্রান্ত গ্রাহক ও তাঁদের পরিবারের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেক ক্ষেত্রেই কয়েক দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়। এর সঙ্গে যুক্ত হয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা-সংক্রান্ত ব্যয়। আকস্মিকভাবে তৈরি হওয়া এসব খরচ অনেক পরিবারের জন্যই আর্থিক চাপ তৈরি করতে পারে।
মেটলাইফের বীমা সুবিধার আওতায় সময়মতো দাবি পরিশোধ পাওয়ায় গ্রাহকেরা এসব চিকিৎসা ব্যয় মোকাবিলায় গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা পেয়েছেন। এতে হাসপাতালের খরচ বহনের পাশাপাশি চিকিৎসা চালিয়ে যাওয়া এবং সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায়ও তাঁরা আর্থিক স্বস্তি পেয়েছেন।
ডেঙ্গু চিকিৎসায় বীমা দাবি পরিশোধের এই চিত্র অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগাম আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে এটি প্রমাণ করে, বীমার সুবিধা শুধু মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গ্রাহক জীবিত থাকাকালীন চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনেও বীমা গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দিতে পারে।
-টিএস