ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘উদ্ভাবনই পরিবর্তনের চালিকাশক্তি’ প্রতিপাদ্যে এনআরবিসি ব্যাংকের টেকসই প্রতিবেদন প্রকাশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৪১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

‘ইনোভেশন ড্রাইভস ইমপ্যাক্ট’ বা ‘উদ্ভাবনই পরিবর্তনের চালিকাশক্তি’ প্রতিপাদ্যে এনআরবিসি ব্যাংক পিএলসি ২০২৫ সালের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) মানদণ্ড অনুসরণ করে প্রকাশিত এ প্রতিবেদনে ব্যাংকটির ডিজিটাল রূপান্তর, গ্রামীণ অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কার্বন-সচেতন ও পরিবেশবান্ধব ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করেন।

এ সময় সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, চিফ ক্রেডিট অফিসার তনুশ্রী মিত্র, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম, এফসিএ, এফসিএমএসহ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রণয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, এনআরবিসি ব্যাংককে স্বল্প-কার্বন নিঃসরণ ও সম্পদের দক্ষ ব্যবহারভিত্তিক অর্থনৈতিক মডেলের দিকে এগিয়ে নিতে পরিচালনা পর্ষদ কাজ করে যাচ্ছে। টেকসই উন্নয়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক পরিচয়ের অন্যতম ভিত্তি। পরিকল্পিতভাবে ঋণনীতি ও ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর সঙ্গে টেকসই ব্যাংকিংয়ের নীতিমালা যুক্ত করা হচ্ছে, যাতে বিনিয়োগ সবুজ অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালে প্রথমবারের মতো বৈশ্বিক পিসিএএফ কাঠামো অনুসরণ করে ব্যাংকটির অর্থায়নজনিত স্কোপ-৩ কার্বন নিঃসরণ হিসাব করা হয়েছে। এর পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮১৮ দশমিক ১১ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য।

এ ছাড়া ব্যাংকের স্বয়ংক্রিয় ঋণ প্রক্রিয়াকরণ ব্যবস্থার মাধ্যমে ৯১ হাজার ৮৪০টি ঋণ প্রক্রিয়াকরণ করে প্রায় ১২ লাখ শিট কাগজ সাশ্রয় করা হয়েছে, যা প্রায় ১৫০টি গাছ সংরক্ষণে সহায়ক হয়েছে।

একই সময়ে ১ লাখ ১৭ হাজার ৯৯৪ জন গ্রামীণ ঋণগ্রহীতাকে ৫ হাজার ৫৩৩ কোটি ৫৩ লাখ টাকার ক্ষুদ্রঋণ এবং নারী উদ্যোক্তাদের ২৭০ কোটি ৭৯ লাখ টাকা অর্থায়ন করা হয়েছে। পাশাপাশি সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ১ লাখ ৮৩ হাজার ৬৬৪ জন সুবিধাভোগীর কাছে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছে ব্যাংকটি।

কর্মীদের দক্ষতা বৃদ্ধিতেও ইএসজি, ঋণ ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ২০২৫ সালের প্রতিবেদন প্রমাণ করে যে ডিজিটাল উদ্ভাবন পরিমাপযোগ্য আর্থসামাজিক ও পরিবেশগত ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি স্বল্প-কার্বন নিঃসরণভিত্তিক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এনআরবিসি ব্যাংক কাজ করছে।

উল্লেখ্য, ব্যাংকটি ২০২৪ সালে প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করে। দ্বিতীয়বারের মতো প্রকাশিত এ প্রতিবেদন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝