ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে পতন
✎
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১৭ এএম
X

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর ইঙ্গিত এবং মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৫ শতাংশ কমে যায়। ফেডের কঠোর মুদ্রানীতির আশঙ্কায় ডলার ও মার্কিন বন্ডের সুদের হার বাড়ায় সোনার বাজারে এর প্রভাব পড়েছে।

মঙ্গলবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ৭৮ দশমিক ৫৩ ডলারে নেমে আসে। আগের দিনের তুলনায় দাম কমেছে ১ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর সরবরাহের জন্য সোনার ফিউচার দর শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৬ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারের সুদের হার বাড়ানোর পক্ষে দেওয়া বক্তব্যের পর সোনার দামে এই পতন দেখা দেয়।

তিনি বলেন, সরকারি পরিসংখ্যানে মূল্যস্ফীতি কমার তথ্য এলেও আগামী মাসে ফেডের স্বল্পমেয়াদি সুদের হার বাড়ানো উচিত। মূল্যস্ফীতির পরিস্থিতির অবনতি হলে সুদের হার একবারে শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে সোনাকে বিবেচনা করা হয়।
তবে স্বর্ণে বিনিয়োগ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কমে যায়। এতে সোনার দামের ওপর চাপ তৈরি হয়।
সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৫২ দশমিক ৪২ ডলারে নেমেছে।
প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৫৬০ দশমিক ০৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫১ শতাংশ কমে ১ হাজার ৩৬ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বেচাকেনা হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকায়।

এ ছাড়া বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বেচাকেনা হচ্ছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝