ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি-শিলাবৃষ্টি
✎
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়।

সকাল থেকেই রাজধানীর আকাশ আংশিক মেঘলা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনত্ব বাড়তে থাকে। সন্ধ্যার দিকে প্রথমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এরপর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হয়। তবে রাজধানীর সব এলাকায় বৃষ্টি হয়নি।

নতুন বাজার, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরা ও মিরপুরের বিভিন্ন স্থানে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে রাজধানীর কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল কম। কোথাও কোথাও বৃষ্টির দেখা মেলেনি।

এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। পরে দুপুরে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের জন্যও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। এসব অঞ্চলের বিভিন্ন স্থানে পরবর্তী সময়ে বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, বৃষ্টির আগেই রাজধানীর বাতাসে শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছিল। আবহাওয়াবিদদের মতে, দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি শুরু হলেও রাজধানীতে নভেম্বরের শেষ দিকে শীতের আবহ তৈরি হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়তে পারে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝