শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংক্ষিপ্ত সময়ের জন্য আহ্বান করা হলেও বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবারের অধিবেশন। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের লক্ষ্যেই এ অধিবেশন ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
জানা গেছে, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট আট কার্যদিবস চলতে পারে এ অধিবেশন। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের কার্যক্রম সংক্ষিপ্ত রাখা হচ্ছে।
স্বল্প সময়ের এ অধিবেশনে সংসদীয় কার্যক্রমের পাশাপাশি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনগত বিষয় আলোচনায় আসতে পারে।
আরএন