পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় পুলিশ লাইন্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে এ দিবসের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রা, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দিবসটি উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া দুপুরে পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।
আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
-টিএস/জাকির