ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্যতিক্রমী উদ্যোগে চরফ্যাশনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
ময়লার ভাগাড় পরিষ্কার করে সবুজ বনায়ন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:০৪ পিএম আপডেট: ০৭.১১.২০২৬ ২:০৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভোলা জেলার চরফ্যাশনে এবার ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে সম্পূর্ণ ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক এক উদ্যোগের মাধ্যমে। চিরাচরিত আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে উপজেলা প্রশাসন ও বিএনপির যৌথ উদ্যোগে ময়লার ভাগাড় পরিষ্কার করে সেখানে সবুজ বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এবারের আয়োজনে সবচেয়ে আকর্ষণীয় ও প্রশংসিত উদ্যোগ ছিল চরফ্যাশন বাস টার্মিনাল ও হেলিপ্যাড সংলগ্ন সড়কের দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর করা। সড়কের দুপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ ও ডাস্টবিনের ভাগাড় সম্পূর্ণ পরিষ্কার করে সেখানে দৃষ্টিনন্দন সবুজ বনায়ন কাজের সূচনা করা হয়। পরিবেশ সুরক্ষামূলক এই মহতী কাজের শুভ উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ।

সবুজ বনায়ন কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল ও কাজী মনজুর হোসেন, এবং পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়েরুল ইসলাম সোহেলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে চরফ্যাশন উপজেলা বিএনপির পক্ষ থেকেও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল এবং চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে প্রশাসনের সাথে হাত মিলিয়ে ময়লার ভাগাড় অপসারণ ও সবুজায়নের এই উদ্যোগকে স্থানীয় রাজনীতি ও সমাজসেবার একটি অনন্য ‘মডেল’ হিসেবে উল্লেখ করেন তারা।

 এসএফ/এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝