ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বুকে ধারণ করতে হবে: হুইপ আখতারুজ্জামান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৩৫ পিএম
X

জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বুকে ধারণ করতে হবে। ইতিহাস মুছে ফেলা যাবে না। অতীতে ইতিহাস মুছে দিয়ে দিবসটির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় দিনাজপুরের চিরিবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বেলা সাড়ে ১১টায় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি উপজেলা বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষে আয়োজিত বিশাল র‍্যালিতে অংশ নেন। পরে র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

এমএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝